কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় ২ টাকার লোভ দেখিয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মাননববন্ধন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সুজানগরে সাতবাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সুজানগর উপজেলা শাখার উদ্যোগে সুজানগর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান ওলি, শফিক আহম্মেদ প্রমূখ।

বক্তারা বলে ৮দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন এখন পর্যন্ত ধর্ষক রানু শেখকে গ্রেফতার না করে গড়িমাসি করছে। এসময় মানববন্ধনে উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অতি দ্রুত ধর্ষক রানু শেখের গ্রেফতার ও কঠোর শাস্তি দািিব করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গুপিনপুর গ্রামে খেলার সময় ২ টাকার লোভ দেখিয়ে ধর্ষক রানু শেখ ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে এলাকাবাসি রানু শেখকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু রানু শেখ প্রভাব খাটিয়ে এসময় পালিয়ে যায়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…