কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফশিল ঘোষণা

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন’র ২০২০-২১ ও ২০২২ সালের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ১০ জানুয়ারী পাবনা টাউন গার্লস স্কুলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

তফশিল ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যায় খান বাহাদুর শপিং মল-এ উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পাবনা সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন’র নির্বাচন পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান পাভেল হাসান এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সদস্য সচিব মো. মঞ্জুরুল হক মঞ্জু, আবুল বাশার, আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল মুন্সি, আনন্দ দেবনাথ, রবিউল ইসলাম, আলমগীর হোসেন, হারুন মন্ডল; সেলুন শ্রমিক সেলিম হোসেন, মো. ই¯্রাফিল, ইমরান হোসেন, জামিরুল ইসলাম, কিরণ মন্ডল, আলাউদ্দিন বাদল, বিমল চন্দ্র দেবনাথ প্রমূখ। এসময় সদর উপজেলা সেলুন দোকান ও বিউটি পার্লার শ্রমিক ইউনিয়ন’র শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলের সম্মতিক্রমে আগামী ১৭ ডিসেম্বর ইউনিয়ন কার্যালয়ের নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর ভোটার তালিকা চূড়ান্ত করা, ২০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জামানতের টাকা গ্রহণ, ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ২৫ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেয়ার তফশিল ঘোষণা করা হয়।

উক্ত নির্বাচনে মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা পর্ষদ’র চেয়ারম্যান পাভেল হাসান এবং সদস্য সচিব মো. মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচনটি অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…