কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

 

স্টাফ রিপোর্টার, পাবনা  ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে গতকাল শনিবার প্রতিষ্ঠান অঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি মো: জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন  প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শিবজিত নাগ। এসময় সম্মানীয় অতিথি হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবীদ প্রফেসর শাহনেওয়াজ সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজি আতিয়ুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো: নাছির উদ্দিন।
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, একক নৃত্য, দলীয় নৃত্য, কৌতুক অভিনয়, একজন ছাত্রীর যাদু, আবৃত্তি পরিবেশন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যাক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


 

 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…