কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের কম্বল বিতরণ

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুদানকৃত কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড কার্যালয় থেকে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, সাবেক ডেপুটি কমান্ডার (১) বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আব্দুল লতিফ সেলিম (২), সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কাশেম বিশ্বাস, হাবিবুর রহমান রঞ্জু, আলহাজ্ব দেওয়ান ওমর ফারুক, শহিদুল ইসলাম, আব্দুল জলিল শেখ, আব্দুল মুন্নাফ, রুস্তম আলী, আব্দুস সামাদ, মহরম আলী, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি ও আকাশ নিউজ ২৪ ডটকমের প্রকাশক আর কে আকাশসহ জেলার বিভিন্ন ইউনিটের মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

ক্যাপসন : পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। ছবি- আর কে আকাশ/বাংলার মুখ

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…