কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবিপ্রবি অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা; শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১০ শিক্ষার্থী বহিষ্কার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃংখলা ভঙ্গের অভিযোগে ১০ ছাত্রকে সাময়িক বহিষ্কার সহ অনির্দিষ্ট কালের জন্যে ক্যাম্পাস বন্ধ ঘোষনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সন্ধ্যারাতে পাবনা বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলীর বাসভবনে এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।

আজ সোমবার দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৬ দফা দাবীতে বিক্ষোভের সময় ভাইস চ্যান্সেলরকে লাঞ্ছিত করে এবং তাকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। এ ব্যপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যায় জরুরী বৈঠক করে। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক শৃংখলা ভঙ্গের দায়ে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ক্যম্পাস অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষনা করে।
ইতোমধ্যে, এদিকে সকাল ৯টার মধ্যে বঙ্গবন্ধু হলের ও সকাল ১১ টার মধ্যে শেখ হাসিনা হলের সকল আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবং তাতে বলা হয় যে আগামী ১৬ ভর্তি প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এ জন্য অফিস খোলা থাকবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…