কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ফেনীতে পিকনিকের বাসের দুর্ঘটনা, ঘুমের মধ্যেই নিহত ৬

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ফেনীর লেমুয়ায় কক্সবাজারগামী একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে অনন্ত ৬ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বাসটি পিকনিকের জন্য ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। ফেনীর লেমুয়ায় পৌঁছুলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন।

ঘটনার বিবৃতি দিয়ে দুর্ঘটনায় আহত রুমা আক্তার নামের এক বাসযাত্রী বলেন, ঢাকা থেকে রাত ২টায় রওনা দেই আমরা। এর মধ্যে হাইওয়েতে একটি রেস্তোরাঁয় সবাই নাস্তা করে আবার বাসে উঠে পড়ি। এর পর্যায় প্রায় সবাই ঘুমিয়ে পড়ি। আমাদের ঘুমের মধ্যেই এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের কয়েকজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…