কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পিডিবিকে উৎকোচ না দেয়ায় গোপালপুরে আঁধারে চার গ্রাম

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে পিডিবিকে উৎকোচ না দেওয়ায় গোপালপুরে প্রায় একমাস ধরে আঁধারে রয়েছে চার গ্রাম। গ্রামগুলো হচ্ছে উপজেলার দৌলতপুর, আলমনগর, মনতলা ও বড়ভিটা।

জানা যায়, ভূঞাপুর পিডিবির সাব-স্টেশনের আওতাধীন একটি ট্রান্সফরমার বিকল হওয়ায় ওই চার গ্রামে প্রায় এক মাস ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। এই ট্রান্সফরমারের অধীনে এসব গ্রামে ২ শতাধিক গ্রাহক রয়েছে। বিকল হওয়া ট্রান্সফরমারটি সচলের জন্য ভূঞাপুর পিডিবি মোটা অঙ্কের উৎকোচ দাবি করেন বলে গ্রামবাসীদের অভিযোগ। এ উৎকোচ না দেয়ায় অন্ধকারেই থাকতে হচ্ছে তাদের।

ভূঞাপুর পিডিবির উপ-সহকারি প্রকৌশলী পূর্ণ চন্দ্র পাল উৎকোচের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ট্রান্সফরমার বিকলের বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে। খুব দ্রুত এটি সচল করা হবে।’

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…