কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সুজানগরে আশিকুর রহমান খান সবুজের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহা নবমীতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসবে সুজানগরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ।
বৃহস্পতিবার বিভিন্ন পূজামন্ডপে তিনি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন পূজামন্ডপে অনুদান প্রদান করেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে সব ধর্মের মানুষ একে অপরের ধর্মীয়সহ সব ধরনের উৎসবে শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে আজ সারাদেশে নির্বিঘ্নে দুর্গোৎসোব হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকাই পারে এদেশের জনগণকে শান্তি, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা উপহার দিতে। তাই তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
পরিদর্শনকালে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন, রাজশাহী বিশি^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়াল কবির জয়, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহীনুজ্জামান শাহীন, পৌর শাখার সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ, পূজা উদযাপন পরিষদের নেতা শ্রী গোবিন্দ হলদার, জগন্নাথ বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তপু দত্ত, যুবলীগ নেতা আসাদুজ্জামান রতন, শাওন খান, উজ্জ্বল মল্লিক, আরিফ শেখ, হাসান, নজরুল, ছাত্রলীগ নেতা সেলিম আহমেদ, তোফাজ্জল হোসেন, এনামুল হক মিলন, সোহেল হাসান বাবু, শামীম হোসেনসহ সুজানগর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…