কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“অভিগম্য আগামীর পথে” প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক পরিদর্শন করে সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আহাদুজ্জামান মিঞা, সিভিল সার্জন ডা: মো. শরীফ হোসেন খান, জেলা সমাজ কল্যান পরিষদের সহ-সভাপতি আনিছুর রহমান' সহ সংশ্লিষ্টরা। আলোচনা শেষে ৪৫ জন অসহায় প্রতিবন্ধাদের মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…