কাগজ২৪ — অবিচল সত্যের পথে

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং: মোস্তাফা জব্বার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যে কোনো দেশের ভবিষ্যৎ হচ্ছে শিশুরা। তারাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।তাই শিগগিরই শিশুদের প্রোগ্রামিং শেখাতে প্রথম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রোগ্রামিং ভাষা যুক্ত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

জব্বার বলেন, প্রথম শ্রেণী থেকেই পাঠ্যবইয়ে প্রোগ্রামিং ভাষা যুক্ত করতে সরকার ইতোমধ্যে কাজও শুরু করেছে। বৃহস্পতিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যাম্পাসে কলেজ রোবটিক্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুরা বড়দের তুলনায় দ্রুত প্রযুক্তির যে কোন বিষয় শিখতে পারে। তাই শিশুদের প্রযুক্তি সম্পর্কে আগেই জানানো উচিত। এতে উন্নত বিশ্বের শিশুদের মতই আমাদের দেশের শিশুরা প্রযুক্তির জ্ঞান পাবে। তারাই আগামীতে দেশকে প্রযুক্তি মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। তাই তারা যেন প্রথম শ্রেণী থেকে প্রোগ্রামিং শিখতে পারে সেই লক্ষ্য কাজ করছে সরকার। শিগগিরই প্রথম শ্রেণীর পাঠ্য বইয়ে প্রোগ্রামিং ভাষা যুক্ত করা হবে। প্রযুক্তির অনেক ভালো দিক থাকলেও কিছু খারাপ দিক রয়েছে। অনেক মানুষ প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করে থাকে। অনলাইনে হয়রানির শিকার হয়ে থাকে অনেকেই। শিক্ষার্থীদের এই ব্যাপারের পরামর্শ দিতে গিয়ে মোস্তাফা জব্বার বলেন, ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের সর্তক থাকবে। প্রযুক্তি এই মাধ্যমটিকে ভালো কাজে ব্যবহার করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে ডিজিটাল নিরাপত্তার কোন আইন নেই। ফলে কেউ অনলাইনে হয়রানির শিকার হলে সঠিক বিচার পান না। এই সমস্যা সমাধানে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কাজ চলছে। আগামী এপ্রিল মাসে কাজটি শেষ হবে। তখন অনলাইনে কেউ হয়রানির শিকার হলে বিচার মিলবে সহজেই।

আরও পড়ুন

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…