কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সখীপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

আনোয়ার পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের সখীপুরে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে।

মেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন ও উপস্থিত তিন শতাধিক শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার লুৎফা, ওসি (তদন্ত) লুৎফুল কবির, কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তারসহ কৃষক, নার্সারী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…