কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের কালিহাতীতে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা চলছে

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার” স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা চলছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৯ জুলাই সোমবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ ( কালিহাতী ) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথের সভাপতিত্বে সভায় অন্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম, দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া প্রমুখ। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, গোহালিয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএটু আজাদ হোসেন। আলোচনা অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…