কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বগুড়ায় ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বগুড়ায় জনাকীর্ণ বাজারে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার উপশহর বাজারে ১০তলা বিল্ডিংয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ওই বিএনপি নেতার নাম মাহবুব আলম শাহীন। তিনি বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং পেশায় আইনজীবী। তাঁর বাড়ি উপশহরের ধরমপুর এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপশহর বাজারে ১০তলা বিল্ডিংয়ের সামনে মাহবুব আলম শাহীন মোবাইল ফোনে কথা বলছিলেন। আকস্মিকভাবে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে। স্থানীয় ব্যক্তিরা মাহবুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…