কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শাহীন চৌধুরী ডলি’র কবিতা- বঞ্চিতের ধূসর শোক

বঞ্চিতের ধূসর শোক
-শাহীন চৌধুরী ডলি

কোন এক বিকেলে
আসবো তোমাদের সবুজ মাঠে
খেলবো পুরানো ইচিং বিচিং খেলা,
যদি অনুমতি না দাও
চলে যাবো ভিন্ন কোথা।
তোমাদের আসনে জায়গা নেই জেনে
আমাকে সমাসীন করবে না জেনে
অভিসম্পাত করবো না একবিন্দু
হা-হুতাশের ধরাবাঁধা গান গাইবো না।
পথ ঘুরবো গাঁয়ের মেঠোপথে
চুমুকে পান করবো সোঁদা মাটির ঘ্রাণ
লিলুয়া বাতাস মাখবো আদুল গতরে
নিশীথে ভরা জোছনা আছড়ে পড়বে
আমার শীতলপাটির শয্যায়।
তোমাদের পাথর অহংকার ডিঙিয়ে
পুকুরের জলে বরশি ফেলবো
মাছের কানকোর মতো রক্তচোখে
তাকালে আমার শান্ত গ্রীবায়
দেখবে,সবুজ আলোয়ানে জড়াচ্ছি
বঞ্চিতের ধূসর শোক।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা- তার অপেক্ষায় রই

তার অপেক্ষায় রই -মোঃ রজব আলী মনের কথা মনেই রইলো ওগো প্রাণের সই, সে যে বলার সুযোগ দেয় না কেমন করে কই? সে বিনে এই হৃদয় আমার পুড়ে হচ্ছে ছাই, সে যে আমার মনের মানুষ…

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…