কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বনানীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে টাঙ্গাইলের তুষার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকার বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের তুষার মিয়া নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তুষারের মরদেহ ভানুয়াবহ গ্রামের বাড়িতে পৌঁছালে শত শত মানুষের ভীড় জমতে থাকে।

এ সময় সেখানে এক হৃদয়বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়। আজ শুক্রবার সকাল ১০টায় তার নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহত তুষার উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের এছাক আলীর ছেলে। তিনি ওই টাওয়ারের ১৪ তলায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন।

জানা গেছে, তুষার মাস্টার্স পাস করার পর ওই ট্রাভেল এজেন্সিতে চাকরি জীবন শুরু করেন। গত চার বছর ধরে প্রতিষ্ঠানটিতে তিনি কর্মরত ছিলেন। কিন্তু বৃহস্পতিবারে এফ আর টাওয়ারের নবম তলায় লাগা আগুন কেড়ে নেয় তষারের প্রাণ।

তুষারের নিহত হওয়ার খবরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…