কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোহাম্মদ ইসমাইল এর কবিতা - বন্ধুত্বের বাধন

বন্ধুত্বের বাধন
মোহাম্মদ ইসমাইল

প্রিয় রাশেদ- মনির কেমন আছিস ভালো ?
তোদের ছাড়া বিষন্ন একা জীবন আধার কালো ।

কতদিন কেটে গেলো নেই কোন দেখা,
সঙ্গী বিহীন দূরন্ত পথে হাটছি একা একা ।

ভেবে কী হবে তিন জনায় তো আছি ত্রি-রেখায়,
যদিও মায়ার টানে কোন একদিন মিলবো একি শাখায় ।

রাখিস না কোন যোগাযোগ নিজেই পায় না কোন বুঝ,
তোরা বলবি আমার দোষ, আমি কী একাই রাখবো খোজ ।

জানিস দিন দিন ভুলে যায় অনেক কথায়,
যা লিখা ছিলো স্মৃতির পাতায় ।
কে যেন বেধে দিয়েছে জীবন ঘড়িটা রেল গাড়ির চাকায়,
এভাবে কী মোদের ফুরিয়ে যাবে দিন - রয়ে যাবো কী তিনজনা ত্রি- রেখার মাথায় ।

এবার কাজের কথায় আসি বল কেমন আছিস ?
আমি আছি বেশ শান্ত শিষ্ট মাঝে মাঝে একটু খোজ নিস ।

মনির তো বেশ ভালোই আছে চাকরী করে চট্টগ্রাম,
তবে বেচারা এখনো সরকারী চাকরীতে উঠাতে পারেনি নাম ।

সেই থেকে যে চাকরীর পিছু ছুটছে যবে থেকে হলো হাতে খড়ি,
তার সবকিছু থেকেও নেই কিছু আজ- তোর সাফল্য কামনা করি ।

রাশেদ তো বেশ সুখি মানুষ সাম্রাজ্যের অধিপতি ,
লেখাপড়ার ফাঁকে চাকরীতে আছিস - শুন নিজের পায়ে দাড়ানোতে নেই কোন ক্ষতি ।

মনির তো মাঝে এসেছিলো কক্সবাজার,
আর তো আসার নাম নেই সেই যে এসেছিলো একবার ।
বড্ড ভালোই কেটেছিলো সেইদিন খানা,
আসবি কবে তুইও একবার নেই তা জানা ।

সমুদ্রের পাশে বিজিবি ক্যাম্পস্টলে জমিয়ে আড্ডা দিলাম বেশ,
ঝিনুক মার্কেট - হিমছড়ি আরো কত কী দেখা হলো যা বললে হবে না শেষ ।

রাশেদ জানিস, মনির তো কিছুটা পাল্টেছে আজকাল,
মেয়ে দেখলেই উঁকি- ঝুকি, সমান্যতেই শীস কাটে আর হয়েছে বেশ চঞ্চল ।

তোর সাথে বহু আগে হয়েছিলো দেখা,
এর মাঝে কতগুলো দিন হয়ে গেলো ফাঁকা,
কেন জানি মনে হয় জীবন হলো রেললাইনের চাকা ।

আমার কথা কী আর বলবো জানিস তো সবি,
পাড়া গাঁয়ের সেই আলসে আমি এখনো আছে সেই আলসে স্বভাবী ।

তবে এখন আর অল্পতেই হয় না রাগ- ধৈর্যের নেই অভাব ,
এছাড়া আর পাল্টেনি কিছুই রয়ে গেছে পুরনো সব স্বভাব ।

দিন যায় বেশ হতাশায় কাটেনা তো এর রেশ ,
দিন যায় দিনের মতো চিন্তায় রাত শেষ।

কী আর লিখবো আমার তো সবি ব্যর্থতারি চিত্র,
এতই আমি দুঃখী যে" তাই সুখের সাথে হয়না কোন মিত্র ।

কবিতার ছন্দে লিখলাম চিঠি উত্তর দিতে যেনো ভুলিস না,
যেখানেই থাকিস ভালো থাকিস , যদি কোন ভুল হয় মনে কিছু রাখিস না ।।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…