কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে তিনদিনব্যাপী গল্ফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে তিনদিনব্যাপী পপুলার লাইফ কাপ গল্ফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গল্ফ ক্লাব মাঠে গতকাল শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, এনডিসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলীসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
তিনদিনব্যাপী টুর্নামেন্টে ঢাকা, ঘাটাইল, সাভার, ময়মনসিংহসহ বিভিন্ন গল্ফ ক্লাব থেকে জুনিয়র, লেডি এবং রেগুলার এই তিনক্যাটগরিতে শতাধিক গল্ফাররা অংশ নেন। খেলা শেষে অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…