কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বর্ণাঢ্য আয়োজনে নীলফামারী নিউজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
জাঁকজমক ও বর্ণাঢ্য আয়োজনে নীলফামারী থকে প্রকাশিত জেলার জনপ্রিয় ও সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা ‘নীলফামারীনিউজটোয়োন্টিফোরডটকম’র তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারী) নীলফামারী পৌরসভা অডিটোরিয়াম কক্ষে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হাসান রাব্বী প্রধানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রধান উপদেষ্টা সম্পাদক আতিয়ার রহমান বাড্ডা। প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনপ্রিয় নারীনেত্রী আরিফা সুলতানা লাভলী, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি নূর আলম সিদ্দীকি দুলাল প্রমুখ। শুরুতে কোরআন থেকে পাঠ করেন খাদেমুল মোরসালীন। সভায় বক্তব্য দেন নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ স¤পাদক আল-আমিন, সাংবাদিক প্রভাষক আজহারুল ইসলাম রাজা, প্রভাষক নারায়ণ চন্দ্র রায়, নীলফামারীনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক ড. হোসেন তাহমিদ ইমাম মুক্তা, নির্বাহী সম্পাদক জাহিদুল হাসান প্রমুখ। বক্তারা বলেন, নীলফামারীবাসীর আস্থা ও নির্ভরতার অনলাইন পত্রিকা ‘নীলফামারীনিউজ’ একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পত্রিকা। এটি নীলফামারীবাসীদের সুখ-দুঃখ নিয়ে কাজ করে। সভা শেষে পত্রিকা প্রতিনিধিদের হাতে পরিচয়পত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
27024095_1408891029238993_8932576712357769373_o
এর আগে নীলফামারীনিউজের এডিটর ইন চিফ মহিবুল্লাহ্ আকাশের তত্ত্বাবধানে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
27399032_2005143826375649_350452631_o(1)

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…