কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে মুজিববর্ষ উপলক্ষে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে মুজিববর্ষ উপলক্ষে বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব পালন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার নলিন যমুনা চরে এ উৎসব পালন করা হয়। শাখারিয়া নয়াপাড়া মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঘুড়ি উৎসবের উদ্ধোধন করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস। উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) কাইয়ুম খান, অধ্যক্ষ সাত্তার খান এবং অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা ময়না। তিন শতাধিক প্রতিযোগী এতে অংশ নেয়। বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে ঘুড়ি ঊৎসব হাজারো মানুষের প্রাণের মেলায় পরিণত হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…