কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বন্যার্ত মানুষের মাঝে ‘বাঁধন' এর ত্রাণ

 

 

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী সরকারী কলেজ "বাঁধন' ইউনিট বন্যাদুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

গতকাল টেপাখড়িবাড়ি ইউনিয়নের নদী ভাঙন এলাকার ১০০টি পরিবারের মধ্যে  ত্রান সামগ্রীর মধ্যে চাউল, ডাউল, লবণ, তেল, চিরা এবং প্রয়োজনীয় ঔষুধ সামগ্রী বিতরণ করা হয়।

টেপাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন বলেন- ভাঙনের কবলে পরে হাজার হাজার মানুষ আজ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। নদী ভাঙন এলাকাজুড়ে দেখা দিয়েছে চরম দূর্ভোগ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে আমাশয়, ডায়রিয়ার মতো পানিবাহিত রোগ, বিশুদ্ধ খাবার পানির সংকট এবং পয়ঃনিষ্কাশন অব্যাবস্থাপনা। তাদের এই দুঃসময়ে পাশে দাড়িয়েছে নিলফামারী সরকারি কলেজ বাঁধন ইউনিট।
ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: মাহামুদুল হাসান সাগর, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, নিলফামারী সরকারী কলেজ, টেপাখড়িবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন।
নিলফামারী সরকারি কলেজ বাঁধন ইউনিটের সভাপতি  মোঃ মোজাহারুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সার্বিক সহযোগিতা করে নিলফামারী সরকারি কলেজ বাঁধন ইউনিটের কার্যকারী সদস্যবৃন্দ।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…