কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বাংলাদেশ এখন জিডিপিতে ভারত ও চীনকে অনেকাংশে পিছিয়ে ফেলেছেঃ রেলপথ মন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ এখন জিডিপিতে ভারত ও চীনকে অনেকাংশে পিছিয়ে ফেলেছে উল্লেখ করে রেল পথ মন্ত্রনালয়ের মননীয় মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, যে কোন কাজ করতে গেলে একটি সংগঠনের প্রয়োজন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় সংগঠন। সংগঠনের নেতৃবৃন্দরা পরিচ্ছন্ন হলে দলে গতি আসে, উন্নয়ন হয় দেশের। বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বচ্ছ ইমেজ ও দুরদর্শিতার প্রতিফলন। সংগঠনের নেতৃবৃন্দরা পরিচ্ছন্ন হলে দলে গতি আসে, উন্নয়ন হয় দেশের।

বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বচ্ছ ইমেজ ও দুরদর্শিতার প্রতিফলন। প্রধান মন্ত্রী দলের ভেতরে স্বচ্ছ নেতৃত্ব দেখতে চান। নজর রাখতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

সোমবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.স.ম নুরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভা ও ৩ নং দেবীগঞ্জ আওয়ামীলীগের ত্রি বার্ষিক সম্মেলনে রেলপথ মন্ত্রী এই কথা বলেন। সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক হাসনাৎ জামান চৌধুরি জর্জ।

সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…