কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে বজ্রপাতে স্ত্রী’র মৃত্যুর পর বাল্য বিয়ের পিঁড়িতে স্বামী

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গোপালপুরে বজ্রপাতে স্ত্রী’র মৃত্যুর শোক না কাটতেই প্রসাশনকে ফাঁকি দিয়ে বাল্য বিয়ের পিঁড়িতে বসলেন স্বামী কামাল হোসেন (৪২)। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রামে। যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছ। এলাকার সর্বত্রই এখন বিষয়টি নিয়ে সাধারণ লোকের মাঝে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
ঁজানা যায়, গোপালপুর উপজেলার নবগ্রামের বেলাল হোসেনের ছেলে দুই সন্তানের জনক কামাল হোসেনের স্ত্রী সম্প্রতি বজ্রপাতে নিহত হয়। সংবাদ শুনে ওই দিন সন্ধ্যায় তার শশুর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই দিনে বাবা-মেয়ের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
যে ছায়ার রেশ কাটতে না কাটতেই মৃত্যুর পনের দিনের মাথায় কামাল হোসেন গতকাল একই ইউনিয়নের মাদারজানী গ্রামের আমীর আলীর স্কুলগামী নাবালিকা মেয়ে ইতি খাতুন (১৪) কে বিয়ে করে। সে বেলুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবি ছাত্রী। মেয়ের অমতে জোরপূর্বক এ বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…