কাগজ২৪ — অবিচল সত্যের পথে

সরকারি এডওয়ার্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকারি এডওয়ার্ড কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির গ্রুপ ভিত্তিক ‘মাদকাসক্তিই যুব সমাজের নৈতিক অবক্ষয়ের প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে চূড়ান্ত এ বিতর্ক প্রতিযোগিতায় মানবিক বিভাগ ও বিজ্ঞান (ক) বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পাবনা উপ-অঞ্চলের উপ-পরিচালক পারভীন আক্তার। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও বিতর্ক প্রতিযোগিতার আহ্বায়ক ড. এ.কে.এম. শওকত আলী খান। বিতর্ক প্রতিযোগিতায় মানবিক বিভাগ বিজয়ী হয়। বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন, প্রভাষক রাজু আহমেদ, সোহাগ হোসেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…