কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার সাথে মারা গেলেন দুই ছেলে

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্টে বাবার সাথে দুই ছেলের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টায় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুখরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পানিমাছপুখরি এলাকার শহিদুল ইসলাম (৬০), তার বড় ছেলে নাজিরুল ইসলাম (৩০) এবং ছোট ছেলে আসাদুল ইসলাম (১৮)।

এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যায় নাজিরুল ইসলাম বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যান। এ সময় পুকুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে পানি বিদ্যুতায়িত হয়ে যায়। নাজিরুল ইসলাম কে বাঁচাতে এসে প্রথমে তার ছোট ভাই আসাদুল ইসলাম ও পরে তাদের বাবা শহিদুল ইসলাম বিদ্যুতায়িত হয়ে পড়েন। প্রতিবেশীরা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করান। এরপর তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবা ও দুই ছেলের মৃত্যু হয়।

ঘটনার পর জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ও পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী হাসপাতালে দেখতে যান। এ সময় জেলা প্রশাসক নিহতদের মরদেহ দাফন এর জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন।

পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী বিদ্যুতায়িত হয়ে বাবা ও দুই ছেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…