কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিজয় দিবসে দেবীগঞ্জ ২ নং ওয়ার্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়।

পৌরসভার ২ নং ওয়ার্ডের উদীয়মান তরুণ প্রজন্মের উদ্যোগে উক্ত ওয়ার্ডের প্রায় তিন শতাধিক মহিলা, পুরুষ, শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গন ও অবসরপ্রাপ্ত অধ্যাপক
দিলীপ কুমারের বাসা সংলগ্ন দুইটি বুথের সহযোগিতায় সকাল ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি পালিত হয় বিকাল ৪টা পর্যন্ত।

২ নং ওয়ার্ড ছাত্রলীগ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ আল মামুন, গোলাপ রায়, আবু বক্কর সিদ্দিক, হিমন দাস, শাহরিয়ার দ্বীপ, সুমন সাহা, সুমন কুমার দাস।

শুধুমাত্র রক্তের গ্রুপ জানা না থাকার কারণে অনেকেই রক্ত দানে ইচ্ছুক হলেও রক্ত দান করতে পারছেন না। তাদের এই প্রাথমিক প্রতিবন্ধকতা দূর করা ও রক্ত দানে উৎসাহিত করাই আয়োজকদের মূল লক্ষ্য ছিল। সেই সাথে প্রয়োজনীয় মুহূর্তে স্বল্প সময়ে যেন রক্ত দাতার সন্ধান পাওয়া যায় এই জন্য রক্ত দানে আগ্রহীদের তথ্য নিবন্ধন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…