কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মনোনিতা রহমান এর কবিতা- বিলাসী প্রেমের কাব্য

"বিলাসী প্রেমের কাব্য"

তুমি আছো বলে -
চাঁদের আলোয় জোসনা ভাঙ্গে।
ভোরের আলোয় চিকচিকে শিশির কণা গুলি
ধরা দেয় চোখে ।
তুমি আছো বলে -
অস্থির নির্ঘুম প্রহর শেষে তন্দ্রার ঢল নামে চোখে।
পাখির কিচির মিচিরে অপূর্ব শিহরন লাগে মনে।
তুমি আছো বলে -
আমি হারিয়ে নিরন্তর খুঁজে বেড়াই নিজেকে।
তুমি আছো বলে-
আগামীকালের জন্য বেঁচে থাকার তীব্র তৃষ্ণা জাগে ।
তুমি আছো বলে -
ভালোবাসার শীতল স্পর্শ খুঁজি তপ্ত সাহারাতে।
শ্রাবণ ধারায় দুচোখে ছেয়ে যায় আনন্দ অশ্রুতে।
তুমি আছো বলে -
বাতাসে চুম্বন আঁকি অর্জনের আহলাদে।
কামিনী গুচ্ছ সাজিয়ে রাখি মনের অজান্তে ।
তুমি আছো বলে -
অচেনা কেউ আপন হয়ে যায় অনুভবে, আর-
বিলাসী প্রেমের কাব্য লিখে চলি আনমনে।।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…