কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় এনটিআরসিএ নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে পাবনা জেলা প্যানেল ভিত্তিক নিয়োগ প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। আজ শুক্রবার (১১ ফেব্রæয়ারি) সকাল ১১ টায় পাবনা প্রেসকাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে সংগঠনের পাবনা জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফিরোজ মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, সোহেল বিশ্বাস, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

বক্তব্যকালে নেতৃবৃন্দ বলেন, শিক্ষক নিবন্ধন সনদ, চাকরির সনদ, একাডেমিক সনদ নয়। শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতা সনদ-শিক্ষক নিবন্ধন সনদ। তাই সনদ যার চাকরি তার। সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তি পারে এক আবেদনের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে। তাই কৃত্রিম শিক্ষক সংকট এবং এনটিআরসির নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ জটিলতা দূর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

বক্তারা আরও বলেন, এছাড়া সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত পরবর্তী নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…