কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিশ্ব নার্স দিবস পালিত শরীয়তপুরে।

শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আন্তর্জাতিক নার্স দিবস শরীয়তপুরে উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে “টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য” শ্লোগান'কে প্রাধান্য দিয়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। আধুনিক নার্সিং সেবার জনক ফ্লোরেন্স নাইটিঙ্গেল।

জেলা নার্সেস এসোসিয়েশনের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নির্মল চন্দ্র দাস।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান।

বিশেষ অতিথি পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ডাঃ মনিরুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ মোস্তফা খোকন জেলায় কর্মরত নার্স বৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…