কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে গণ ধর্ষণের পর হুমকি ; প্রথম বর্ষের ছাত্রীর বিষপানে আত্মহত্যা পাবনার সুজানগরে

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে রাতভর গণ ধর্ষণের পর হুমকি দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার মালিফা কলেজের প্রথম বর্ষের এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহননের আগে কলেজ ছাত্রী মুর্শিদা খাতুন তার মৃত্যুর জন্য ৩ জনকে দায়ী করে একটি চিঠি লিখে রেখে গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সুজানগরের হাটখালি ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোসলেম খার মেয়ে এবং মালিফা কলেজের প্রথম বর্ষের ছাত্রী মুুর্শিদা খাতুন। তাকে প্রেমিক কাশিনাথপুর এলাকার ছবেদ মিয়ার ছেলে ছবদুল খান বিয়ের প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যায়। সেখানে স্থানীয়রা ছবদুল খান এর মামাতো ভাই নুরুল ইসলামের সহযোগিতায় মুুর্শিদা খাতুন কে রাতভর পালাক্রমে কতিপয় ব্যক্তি ধর্ষণ করে। এ ঘটনা গত বৃহস্পতিবার রাতে কাশিনাথপুর মহিলা কলেজের পাশে। পরে সেখান থেকে ছবদুলের মামাতো ভাই নুরুল ইসলাম তার স্ত্রী ঝর্ণা খাতুনের সহযোগিতায় তার বাড়িতে নিয়ে গিয়ে মেয়েটি কে বিভিন্ন ওষুধ খাইয়ে মুর্শিদাকে ঘটনা ধাপা চাপা রাখার জন্য নানা ধরণের হুমকি দিলে মুর্শিদা খাতুন বাড়ি ফিরে বিষ পান করে। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাজশাহী রেফার্ড করা হয়। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্ত চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…