কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির লিফলেট বিতরণ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আজ ১ মার্চ বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নেতৃত্বে মির্জাপুর বাজার সহ বিভিন্ন অঞ্চলে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়া, টাঙ্গাইল জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কাদের সিকদার, জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ ফিরোজ হায়দার খান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মির্জাপুর পৌরসভার তিন বারের নির্বাচিত কাউন্সিলর আলী আযম সিদ্দিকী সহ উপজেলা, পৌর যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…