কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঈশ্বরদীতে ভাইয়ের হাতে ভাই খুন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদীতে পারবারিক বিরোধে ছোট ভাই খোকন মন্ডল (২৪) কে পিটিয়ে হত্যা করেছে তার বড় ভাই লিখন মন্ডল (২৮)।
আজ রবিবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন মন্ডল উপজেলার সাহাপুর মালিথাপাড়া গ্রামের ইউনুস আলী মালিথার ছেলে।
পারিবারিক সুত্র জানায়, ৪/৫ দিন আগে খোকন মন্ডলের সাথে তার বড় ভাই লিখন মন্ডলের স্ত্রী শারমিন খাতুনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শারমিন খাতুন বাবার বাড়িতে চলে যায়। যাওয়ার সময় তার স্বামী লিখন মন্ডলকে বলে যায়, ঘটনার সুরাহা না হলে সে আর ফিরবে না। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়াও হয়। রবিবার সকালে খোকন মন্ডলের স্ত্রী রিনি খাতুন ঘুম থেকে উঠে বাইরে যায়। সেই সুযোগে লিখন মন্ডল ঘরে ঢুকে তার ঘুমন্ত ছোট ভাই খোকন মন্ডলকে হাতুরী-বাটাল দিয়ে মাথায় এলোপাথারী আঘাত করে। পরে চিৎকারে শুনে স্ত্রী ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযুক্ত লিখন মন্ডল পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

লাশকাটা ঘরের সামনে লাশ হয়ে থাকা সন্তানের মুখ দেখতে ছুটে এসেছেন নিহত লিখনের মা।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…