কাগজ২৪ — অবিচল সত্যের পথে

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে জেলা বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আজ ১৪/১১/ ২০১৯ তারিখ রোজঃ বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিটের সম্মেলন উপলক্ষ্যে বিভিন্ন উপজেলা/থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন।

তাঁর হোসেনপুরস্থ বাসভবনে সকাল ১০ টায় তিনি বিভিন্ন উপজেলা/থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সাথে মতবিনিময় করেন। এরপর বিকাল ৪ টায় তিনি সিরাজগঞ্জ শহর বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলালের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু উপিস্থিত নেতৃবৃন্দদের সম্মেলনের মাধ্যমে সরাসরি ভোটে ক্রমান্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা/ থানা ও পৌর বিএনপির কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি পূর্বের মতো ৩ অথবা ৫ জন নয়, বরং প্রতিটি কমিটির সম্পাদকমন্ডলীসহ ভোটার বানানোর নির্দেশ দেন। দেশমাতা বেগম খালেদা জিয়ার কারাবরনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি কোনরকম স্বজনপ্রীতি না করে সততার সাথে আন্দোলনমূখী কমিটি গঠনের নির্দেশ দেন।

এসময় জেলা বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…