কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মধুপুরে শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে সোহেল (১৪) নামে এক বখাটে কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে বিকৃত মানসিকতার ওই কিশোর সোহেলকে আটক করে পুলিশ।

জানা যায়, সোমবার দুপুরে মধুপুর বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের চাঁদপুর (আঙ্গারিয়া) গ্রামের ওই বৃদ্ধাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে একই এলাকার তোতা খাঁ’র বখাটে ছেলে সোহেল।

এ ন্যাক্কারজনক ঘটনায় পুরো উপজেলায় ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ, অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। তোতা খাঁ’র বখাটে ছেলে সোহেল ওই বৃদ্ধাকে মুখ বেঁধে ধর্ষণ করে। ধর্ষক ওই কিশোর পড়াশোনা করে না। সব রকমের নেশা করে ও নানা অপরাধের সাথে জড়িত। এ ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ন্যাক্কারজনক ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…