কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মনোনয়ন জমা দিলেন অধ্যাপিকা ডাঃ নুরুন নাহার মজুমদার

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিলেট-১ আসনে বিএনপি দলীয় মনোনয়ন পেতে দলীয় কার্যালয় হতে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপিকা ডাঃ নূরুন নাহার মজুমদার।  এসময় তার সঙ্গে নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, সব সময়ই সিলেটবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকতে চাই। আমাকে মনোনীত করা হলে ইনশাল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে পারবো।

এসময় তিনি আরো বলেন, মূলত সিলেটের সন্তান হিসেবে এবং দলের অনুমতি সাপেক্ষে আমি সিলেট-১ আসন থেকে আমি নির্বাচন করতে ইচ্ছুক। এই নির্বাচন হবে জনগনের অধিকার আদায়ের নির্বাচন, বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাবার নির্বাচন, কারগারের অন্ধ প্রকোষ্ঠ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির নির্বাচন, তারুন্যের অহংকার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের নির্বাচন। তিনি সিলেট-১ আসনের সর্বস্তরের জনগণের কাছে দোয়া চেয়েছেন।

অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন নিখাদ চরিত্রের অধিকারী একজন সফল সংগঠক। আদর্শ, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ থেকে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে উন্নয়নের পথে এগিয়ে নিতে চেয়েছেন নিজ জন্মভুমিকে।

রাজনৈতিক জনপ্রিয়তার এই পথ পরিক্রমায় বিভিন্ন প্রতিকুলতার বিরুদ্ধে মাথা উচু করে দাড়াবার দু:সাহসিক দৃষ্টান্ত রয়েছে তার। সময়ের সাথে তিনি নিজেকে সু-সংগঠক হিসেবে নিজের পরিচিতি অর্জনেও সার্থক হয়েছেন। তৈরি হয়েছে তার সামাজিক অবস্থান। সুধি সমাজের কাছেও তার গ্রহণযোগ্যতা ঈর্শনীয়। চারিত্রিক বৈশিষ্ট্য ও সৌজন্য বোধ দেখে নিঃসন্দেহে বলা যায় তিনি একজন পরিশুদ্ধ রাজনীতিবিদ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…