কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল ভারতে, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেট ছিল। ছিল উপগ্রহের ব্যবহারও। না হলে সঞ্জয় কী ভাবে দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের সবিস্তার বর্ণনা ঘরে বসে শুনিয়েছিলেন? এই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।

কম্পিউটার সংক্রান্ত একটি সরকারি কর্মশালায় যোগ দিতে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ইন্টারনেট এবং উপগ্রহ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ও সব বিষয় ভারতে লক্ষাধিক বছর ধরে রয়েছে। আমাদের সংস্কৃতি অনেক ঐতিহ্যশালী। তার পরেই বিপ্লব বলেন, মহাভারতের সময়েই ভারতে ইন্টারনেটের ব্যবহার ছিল। সে কারণেই তো সঞ্জয় হস্তিনাপুরে দাঁড়িয়ে কুরুক্ষেত্রের সমস্ত বর্ণনা দৃষ্টিহীন ধৃতরাষ্ট্রকে পুঙ্খানুপুঙ্খ ভাবে শোনাতে পেরেছিলেন।

পাশাপাশি তাঁর মন্তব্য, এখন আমেরিকা দাবি করে, ইন্টারনেট বা সফটওয়ার প্রযুক্তি তাদের অবদান। আসলে এ সব ভারতীয় প্রযুক্তি। সেই কারণেই এই সংক্রান্ত ও দেশের বড় বড় কোম্পানিতে বেশির ভাগ কর্মীই ভারতীয়।

বিপ্লবের মতে, ভারত প্রযুক্তিগত ভাবে বিশ্বের মধ্যে সেরা ছিল একটা সময়ে। গোটা বিশ্বকে টেক্কা দেওয়ার মতো প্রযুক্তি ভারতের কাছে ছিল। কিন্তু, সেই স্বর্ণযুগ একটা সময়ে এসে থমকে যায়। ভারত ফের তার সেই প্রযুক্তি-যাত্রা শুরু করেছে। বিপ্লবের কথায়, ‘‘সেই কারণেই গোটা বিশ্ব জুড়ে ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের এত কদর। এত রমরমা। ভারত তার হারানো গৌরব ফের ফিরিয়ে আনছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…