কাগজ২৪ — অবিচল সত্যের পথে

‘‘মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সম্মান ২০১৮’’ পদক পেলেন সাহিত্যিক আবু জাফর খান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাহিত্যেকর্মে বিশেষ অবদান রাখার জন্য ‘‘মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সম্মান ২০১৮’’ পদক পেয়েছেন সাহিত্যিক আবু জাফর খান। ভারত কলকাতা মাইকেল মধুসূদন একাডেমি কর্তৃক আয়োজিত পঁয়ত্রিশতম ‘‘মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সম্মান ২০১৮’’ উৎসবে তাকে এ পদক দেয়া হয়।

কলকাতা ইউনিভার্সিটির আশুতোষ হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গবেষক ড. এইচ কে সাহা রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, গবেষক, অল ইন্ডিয়া রেডিও এর লিরিসিস্ট- ড. বিধান দত্ত।

উপমা, উৎপ্রেক্ষা এবং শব্দচয়নে অসাধারণ সমন্বয়ে সব্যসাচি লেখক আবু জাফর খানের
সাহিত্যকর্ম পাঠকের কাছে হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। সাহিত্য ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘‘মাইকেল মধুসূদন দত্ত স্মৃতি সম্মান ২০১৮’’ প্রদান যথার্থ মূল্যায়ন বলে আয়োজকগণ অভিমত প্রকাশ করেন।

উল্লেখ্য সব্যসাচি লেখক আবু জাফর খানের লেখা কয়েকটি উপন্যাস, গল্প ও কাব্যগ্রন্থ
দেশ বিদেশে পাঠকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…