কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের উদ্যোগে ”বাংলাদেশের অর্ন্তভুক্তিমুলক প্রবৃদ্ধি: প্রমাণ ও সমস্যা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে ৪ নভেম্বও সোমবার সকাল ১০ টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন। সেমিনারে বক্তাগণ বলেন, অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধির ধারণাটি উন্নয়নশীল দেশের হলেও এর ব্যাপক প্রসার হয়েছে উন্নত দেশসমূহে। অর্থনীতির প্রবৃদ্ধির সুফল পেতে হলে বর্তমানে অর্ন্তভূক্তিমুলক প্রবৃদ্ধির দিকে নজর দেয়া প্রয়োজন এবং সেই সাথে বাংলাদেশের জন্য এই ঘটনার গ্রহণযোগ্য সূচকও প্রয়োজন। সেমিনারে উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

মাভাবিপ্রবির নতুন উপাচার্য এবিএম শহিদুল ইসলাম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক এবিএম শহিদুল…