কাগজ২৪ — অবিচল সত্যের পথে

উত্তরবঙ্গে প্রথম কৃষক বিদ্রোহ আন্দোলনের ইতিহাসের একমাত্র জীবন্ত স্বাক্ষী পাবনার মাহাতাব উদ্দিন মালিথার ইন্তেকাল

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

উত্তরবঙ্গে প্রথম কৃষক বিদ্রোহ আন্দোলনের ইতিহাসের একমাত্র জীবন্ত স্বাক্ষী পাবনার প্রবীণ সমাজ সেবক শতবর্ষী মাহাতাব উদ্দিন মালিথা আর নেই। তিনি রোববার দুপুরে বার্ধক্যজনিত কারণে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার নিজ বাসবভনে তিনি ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৬ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ৯টায় বাংলাবাজার ঈদগাহ মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে ইমামতি করেন তার মেঝো ছেলে আব্দুল মতিন। পরে আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, বৃটিশ শাসিত সময়ে তৎকালীন উত্তরবঙ্গের পদ্মা চরের প্রথম কৃষক বিদ্রোহ আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী নেতা ছিলেন ইসমাইল মালিথা। সে ইতিহাসের একমাত্র জীবন্ত স্বাক্ষী ছিলেন ইসমাইল মালিথার ভাতিজা মাহাতাব উদ্দিন মালিথা।

শতায়ু মরহুম মাহাতাব উদ্দিন মালিথা সৎ ও সজ্জন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…