কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের মধুপুরে আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাব এবং আঃ হামিদ মেম্বার স্মৃতি সমাজ কল্যান সংঘের পক্ষ হতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে

বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সংগঠনের নেতৃবৃন্দ পথচারী, ব্যবসায়ী ও ভ্যান-রিক্সা চালকদের মাঝে এবং এলাকার লোকজনের মাঝে মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক পরিয়ে দেন এবং সকলকে মাস্ক পরিধানে সচেতনতা বাড়ান। করোনাকালীন সময়ে সংগঠনের এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ। তারা আরও জানান করোনারকালীন সময়ে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করছেন এবং এ কার্যক্রমের ধারা চলমান আছে বলেও জানান। সংগঠনের পক্ষ হতে করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য ফ্রি নিবন্ধন করে দিচ্ছে যাতে অতি সহজেই গ্রামের লোকজন টিকা দিতে পারেন।

আকাশী গ্রন্হাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জুলাই) তাদের অফিস কক্ষে এবিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্টাতা মোঃ মনিরুজ্জামান শহীদ, উপদেষ্ঠা মফিজুুল হক, সভাপতি রেজাউল হক,সাধারণ সম্পাদক ফরমান হোসেন,সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…