কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

 

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় পণ্যবাহি ট্রাকের সাথে সিএনজি চালিত অটো রিক্সার সংঘর্ষে মা ও তার সাত মাস বয়সী ছেলে সন্তান নিহত হয়েছে। এতে আহত হয়েছে সিএনজির আরো চারজন যাত্রী। তাদেরকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া গ্রামে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহ আলম জানান, মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় যাত্রীভর্তি সিএনজি চালিত একটি অটো রিক্সা সড়ক পাড় হওয়ার সময় উত্তরবঙ্গমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মা ও ছেলে মারা যায়। সাফিয়া আক্তার, স্বামী রাজিব মিয়া ও ছেলের নাম সাখাওয়াত।

এসময় সিএনজির আরো চারজন যাত্রী আহত হয়। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেলবাহি ট্রাক ও ট্রাকের চালক সোহাগকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…