কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় পাবনা সাংস্কৃতিক চত্বর সংলগ্ন লিটন সাউন্ড কার্যালয়ে এ বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি মো. হেলাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুর পরিচালনায় বক্তব্য রাখেন, দৈনিক সিনসার সম্পাদক ও অ্যাসোসিয়েশন এর উপদেস্টা এস.এম. মাহবুব আলম, বিপ্লব ভৌমিক, লুৎফর রহমান রতন, জামাল রাজা, সুজানগর নাট্য গোষ্ঠীর সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মঞ্জু রহমান প্রমূখ।
এসময় যুগ্ম সম্পাদক আর কে আকাশ, সাংগঠনিক সম্পাদক আল মামুন রিমন, অর্থ সম্পাদক ঝন্টু সরদার, নীলাকাশ মিডিয়াকমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম শফিক, আর এস মিডিয়ার সাধারণ সম্পাদক শিমুল সরকার, শিবলু সরকার, মোহাম্মদ আলী রাজ, আ. লতিফ, সাইদুর রহমান, মিকাইল, সোহানসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্ষিক সাধারণসভায় অ্যাসোসিয়েশন এর বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং সংগঠনের শূন্য ২টি পদে (দপ্তর সম্পাদক পদে খলিলুর রহমান, কার্যকরী সদস্য পদে দিলশান কাজলকে মনোনিত করা হয়) কো-অপ পূরণ করা হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…