কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালন ও সম্মননা প্রদান

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার ২য় প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহাতাব বিশ্বাস ইউনিভার্সিটি (প্রস্তাবিত) পাবনার চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস।

মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, দৈনিক সিনসার সম্পাদক ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস.এম. মাহবুব আলম, রানা গ্রুপ অব ইন্ডাট্রিজ এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পাবনার সভাপতি মো. আবুল কাশেম, এনামুল হক টগর, হেলেনা খাতুন, মনিরা পারভীন, ড. মনছুর আলম, আসাদুজ্জামান বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব, পূর্ণিমা ইসলাম, কবি ইদ্রিস আলী, জামাল রাজা প্রমূখ।

আলোচনা সভা শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, ইছামতী নদী উদ্ধার আন্দোলনে বিশেষ অবদান রাখায় এস.এম. মাহবুব আলম, সমাজসেবা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় রুহুল আমিন বিশ্বাস রানা, নিউজ ২৪-এ ‘হাসতে যাদের মানা’ অনুষ্ঠানে ২য় স্থান অধিকার করায় মাহমুদ বেলাল, অভিনয়ে গোলাম ফারুক যুবরাজকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার উপদেস্টা লুৎফর রহমান রতন, যুগ্ম সম্পাদক আর কে আকাশ, মাহমুদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক আল মামুন রিমন, সুজানগর নাট্য গোষ্ঠীর সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক মঞ্জু রহমান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, সদস্য দিলশান কাজল, আ. লতিফ, হালিম, মুরাদ পারভেজ, মামুন, কবি আলাউদ্দিন, সাইদুর রহমান, মনসুর রহমানসহ অ্যাসোসিয়েশনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিশির ইসলাম ও নওশীন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…