কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মিয়ানমারের সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি তরুণ গুলিবিদ্ধ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নাফ নদীতে মাছ শিকাররত অবস্থায় মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর গুলিতে শফি আলম (১৮) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার দুপুরে দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। শফি আলম টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার নাইক্ষংখালীর এলাকার নুর আলমের ছেলে।

শফি আলমের বড় ভাই ফরিদ আলম বলেন, বুধবার সকালে নাফ নদীর মৌলভীবাজার পয়েন্টে দিয়ে ছোট একটি নৌকায় করে মাছ ধরতে যান তারা দুই ভাই। মাছ ধরার সময় হঠাৎ করে বিজিপির একটি টহল দল বাংলাদেশ জলসীমায় ঢুকে নৌকার কাছাকাছি এসে গুলি ছুঁড়লে আমি নদীতে লাফ দিয়ে পানিতে ডুবে যাই। এসময় গুলিবিদ্ধ হন ছোট ভাই শফি আলম। পরে তারা চলে গেলে গুলিবিদ্ধ অবস্থায় শফিকে উদ্ধার করে উখিয়া এমএসএফ হল্যান্ড নামে একটি এনজিও সংস্থা চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা শঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে শফি।

টেকনাফ ২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, পরিবারের পক্ষ থেকে এ বিষয়টি এখন পর্যন্ত কেউ অবহিত করেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…