কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মেলায় একঝাঁক ব্যাংকারের একগুচ্ছ বই

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে অগ্রণী ব্যাংক লিমিটেড এর একঝাঁক ব্যাংকারের একগুচ্ছ বই । গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ছ'টায় অগ্রণী ব্যাংক লিমিটেড এর তেইশজন কবি লেখক সাহিত্যিকের বইয়ের মোড়ক উন্মোচন উঃৎসব অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ এবং উন্নয়ন গবেষক ড. জায়েদ বখত্ । বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব মোহম্মদ শামস্- উল ইসলাম এবং আরেক বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহা-পরিচালক বিশিষ্ট সংগীতজ্ঞ নারায়ণ চন্দ্র শীল ।

অনুষ্ঠানটির আয়োজনে ছিলো অগ্রণী সাহিত্য-সাংস্কৃতিক সমাবেশ । এটি অগ্রণী ব্যাংক লিমেটেড এ কর্মরতদের একটি সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুন কবি সাকিব জামাল, সাজ্জাদ খান, মফিজুল হক, লেখক রাসয়াত রহমান জিকো, কন্ঠশিল্পী মাফুজার রহমান, ফরহাদ মিল্টন, বাঁচিক শিল্পী এবিএস সুমনসহ অনেকে ।

এছাড়াও অনুষ্ঠানে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারি এবং জাদুঘরে ঘুরতে আসা মানুষজন সহ সর্বশ্রেণী মানুষের উপস্থিতি উল্লেখযোগ্য । মোড়ক উন্মোচন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয় অনুষ্ঠানটি ।

যে বইগুলোর মোড়ক উন্মোচিত হয়েছে তা হলো:
আবুল বাসার সেরানিয়াবাদ-হৃদিনন্দিতা তুমি নেই, এম এ মজিদ তালুকদার-সোনা মিয়ার পিতলা হাসি, সাকিব জামাল-কবিতামাতৃক বাংলাদেশ এবং দ্য থিওরি অব এভরিথিং (স্টিফেন হকিং), এফ এম আব্দুল কুদ্দুস-জাগ্রত চিত্ত, ইফতেখার আল-মায়ের দেহের ঘ্রাণ পতাকায়, আফরোজা খন্দকার-শত ভাবনার ফুল, সাজ্জাদ খান-বাবার কবেলই রাত হয়ে যায় এবং আপোষী পিরান, মফিজুল হক-নিঃসঙ্গ জংশনে মা এবং অসম ক্ষতের বিলাপ, রাসয়াত রহমান জিকো -ওয়ান ডাউন, হোসনে আরা জাহান-সোমেশ্বরী আখ্যান, আহমেদ উল্লাহ-দুঃস্বপ্নের দেয়াল, হোসনেয়ারা বেগম- প্রমিত প্রণয়, মো: সিরাজুল ইসলাম -দূর হতে তোমায় দেখেছি, মিরাজুল আলম-কতদিন বাবাকে দেখি না, জনি খালেদ-জীবন ও জননীর গল্প, মোহছেনা ঝর্ণা-ইলিনের বাবার চশমা, মো: জিয়াউর রহমান-জীবনটাই আজ রং ছাড়া, মারুফা জাহান- নৃ-চিহ্ন গাঁথা, পার্থ প্রতিম দে-জীবন চিত্রের ছন্দমালা, যেরীন মুক্তি-যে হারায় অবলীলায়, সুমনা ইয়াসমীন-অজান্তেই হেরে যায় প্রেম, শেখ মো; আব্দুর রাজ্জাক-তোমার মনের আঙ্গিনায়, নীল এবং ফাত্তাহ তানভীর-হঠাৎ তোমার শহরে।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…