কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে বহু বছরের পুরনো বিষ্ণু মূর্তি উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে বহু বছরের পুরনো বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার উপজেলার দেবীডুবা ইউনিয়নের খাল পাড়া এলাকায় মাটি খননের সময় মূর্তিটি স্থানীয়রা খুঁজে পায়।

স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক দেবীগঞ্জ থানা পুলিশের সহকারি পরিদর্শক (এস আই) মি. মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মূর্তিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল সরকার জানান, শনিবার বিকালে আমরা খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করি। তবে ধারণা করছি মূর্তিটি নকল। পুলিশি হেফাজতেই রয়েছে মূর্তিটি। আদালতের অনুমতি নিয়ে মূর্তিটি পরীক্ষা করে নকল সাব্যস্ত হলে তা ধ্বংস করা হবে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…