কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তেঁতুলিয়ায় নিখোঁজের ৩দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রণচন্ডির আরাফাত গত তিন দিন থেকে নিখোজ ছিল। অবশেষে গতকাল (রবিবার) বাড়ির পাশে পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরাফাত উপজেলার রণচণ্ডী এলাকার একরামুল হকের ছেলে।

পরিবারের অভিযোগ, শিশু আরাফাত পানিতে পড়ে মরেনি, তাকে হত্যা করা হয়েছে। তবে বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠিয়ে দেন তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।

গত ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে রণচণ্ডী উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থান থেকে আরাফাত নিখোঁজ হয়। এর পর আত্মীয়-স্বজন, প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায় না, পরে মাইকিংসহ থানায় সাধারণ ডাইরিও (জিডি) করা হয়।

নিহতের নানা আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুরে আরাফাত হারিয়ে গেলে আমরা অনেক খোঁজাখুজি করি। মাইকিংসহ থানায় সাধারণ ডাইরিও (জিডি) করা হয়েছিল। কিন্তু যে স্থান থেকে নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই স্থানটিও অনেকবার খোঁজাখুজি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ পর্যন্ত সন্ধান করেছে। পাওয়া যায়নি।
কিন্তু সেই স্থানে হঠাৎ করে নিখোঁজ নাতির মরদেহ মিলবে, সেটা নিয়ে আমাদের চরম সন্দেহ সৃষ্টি হয়েছে। তাকে হত্যা করে এখানে কেউ ফেলে রেখে গেছে বলেও তিনি অভিযোগ করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন থানায় এসে জিডি করেন। মরদেহটি উদ্ধারের পর আইনগত জটিলতা সৃষ্টি যেন না হয়, সে লক্ষে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…