কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মেহেরপুরে যাত্রী নিয়ে বরের বাড়ি বিয়ে করতে গেলেন তরুণী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সাধারণত যাত্রী নিয়ে কনের বাড়িতে বরের যাওয়ার রেওয়াজ প্রচলিত আছে। বিশেষ করে বাংলাদেশে এমন চিত্রই দেখা যায়। কিন্তু মেহেরপুরে দেখা গেল ব্যতিক্রমী ঘটনা। বরের বাড়িতে বিয়ে করতে গেলেন কনে।

শনিবার (২১ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঢাক-ঢোল পিটিয়ে, গানের তালে তালে গাড়ির সামনে কনে বেশে বসে বরের বাড়িতে গিয়ে বিয়ে করেছেন তরুণী।

এসময় কনেযাত্রী ছিলেন শতাধিক। বরপক্ষের তিন শতাধিক আমন্ত্রিত অতিথি ছিল। আর এই বিয়ে দেখতে হাজির হয়েছিল হাজার হাজার মানুষ।

পাত্রী চুয়াডাঙ্গার কামারুজ্জামানের মেয়ে খাদিজা আক্তার খুসি। সে বাড়ির ছোট মেয়ে। ফুল দিয়ে সজ্জিত একটি জিপ। জিপের পেছনে বসে আছেন কনের বান্ধবী ও বোনেরা। বিয়ের পত্র ছিলেন চৌগাছা গ্রামের আবদুল মাবুদের ছেলে তরিকুল ইসলাম জয়।

বিয়ে প্রসঙ্গে কনের বাবা কামরুজ্জামান বলেন, ছেলে-মেয়েদের সমঅধিকার বাস্তবায়নেই আমরা অভিভাবকরা এমন সিদ্ধান্ত নিয়ে মেয়েকে ছেলের বাড়িতে এনে বিয়ের আয়োজন করি।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…