কাগজ২৪ — অবিচল সত্যের পথে

চাকায় পিষ্ঠ হয়ে মোটরবাইক আরোহীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের দশমাইলে বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোটরবাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, গতকাল ২৪ মে বুধবার সন্ধায় উক্ত দূর্ঘটনাটি ঘটে।
প্রতিবেশী সূত্রে জানা যায়, দূর্ঘটনায় মৃত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৩২)। সে মৃত এজোদ্দিনের ৮ ছেলে ও ২ মেয়ের মধ্যে চতুর্থ। তার বাড়ী চিরিরবন্দর উপজেলার ৩ নং ফতেজংপুর ইউনিয়নের চৌধুরী হাটে। বিবাহিত জীবনে সে ২ ছেলে ও ১ মেয়ের জনক। এর মধ্যে বড় ছেলে ও মেয়েটি প্রতিবন্ধি বলে নিশ্চিত করছেন শুভ নামের এক প্রতিবেশী ছাত্র।

ঘটনা সূত্রে আরো জানা যায়, ইদ্রিস আলীর শ্বশুর বাড়ী দিনাজপুরের কাঞ্চন ব্রীজ এলাকা থেকে ফেরার পথে দশমাইলে একটি ভটভটিয়ার সাথে ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে যায়। ঠিক ঐ সময় দিনাজপুর থেকে আসা একটি বিআরটিসি বাস মোটরবাইকসহ তাকে পিষ্ঠ করে। নিমিষেই তার মর্মান্তিক মৃত্যু ঘটে। পরে প্রত্যক্ষদর্শীরা দৌড়ে আসে কিন্তু দূর্ঘটনাকবলিত লাশটি দ্বিখন্ডিত হওয়ায় পরে পুলিশ এসে মৃতের পরিবারে খবর দেয়। রাত দশটায় লাশ বাসায় আনা হলে পরিবারে শোকের মাতম পড়ে। আজ সকাল ৯ টায় সিরাজ মেমোরিয়াল স্কুলের পাশে পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…