কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত।

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন। জানা যায়, আজ ৬ জুলাই বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় চিরিরবন্দর উপজেলার ১১ নং তেতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবু সনীল কুমার সাহা বাসা থেকে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে মোটরবাইকে করে আসেন। ভুষিরবন্দর-রানীরবন্দর রাস্তার বাঁক পার হয়ে ইউনিয়ন পরিষদের দিকে মোড় নিলে উল্টোদিক(রানীরবন্দর) থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল প্রচন্ড ভাবে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। জানা গেছে, সংঘর্ষকৃত মোটরসাইকেল সহ আরোহী যুবকদের পরিষদে আনা হয়। এরপর দ্রুত চেয়ারম্যানকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার ঘনিষ্ট সূত্র জানায়, আজ বিকেল ৫ টায় হেলিকপ্টারে ঢাকা নিয়ে যাওয়া হবে। তার পরিবার তার সুস্থতার জন্য সকলকে দোয়া প্রার্থনা করতে বিশেষ অনুরোধ করেছেন।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…