কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মোটর সাইকেল চোরাচালান চক্রের ০২ সক্রিয় সদস্য আটকসহ মোটর সাইকেল উদ্ধার করেছে র‌্যাব-১২

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

মোঃ শফিকুল ইসলাম, পিতা মৃত মজিবুর রহমান, গ্রাম- আগ্রান, থানা- বড়াইগ্রাম, জেলা- নাটোর এর নিজ বাড়ী হইতে সুতির পার পুলিশ বক্সের নিচে চিনা ডাঙ্গা বিলের মাথা হতে গত ০২/০৬/২০২১ ইং তারিখে আনুমান দুপুর ১২.৩০ ঘটিকায় তার ব্যবহৃত পালসার ডাবল ডিক্সের ১৫০ সিসি মোটর সাইকেল(ইঞ্জিন নং- DHYCKM53020) টি হারিয়ে যায়। উক্ত মোটর সাইকেল টি হারিয়ে যাবার পর অনেক খোজা খুজি করে না পেয়ে বড়াই গ্রাম থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-৬ তারিখ ০৭/০৭/২০২১ ইং। পরবর্তীতে মোŦ শফিকুল ইসলাম র‌্যাব-১২ এর কাছে তার হারানো মোটর সাইকেল টি উদ্ধারের আবেদন করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে উদ্ধার ততপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় ০৮/৭/২০২১ ইং তারিখ রাতের প্রথম প্রহরে ১২.৩৫ ঘটিকায় র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার তারাশ থানাধীন মাগুড়া বিনোদ মৌজাস্থ জৈনক মোঃ লাবু মন্ডল, পিতা মৃত মোসলেম মন্ডল, সাং- মাগুড়া বিনোদ দক্ষিন, থানা- তারাশ, জেলা- সিরাজগঞ্জের বাড়িরর সামনের উঠানে এক অভিযান পরিচালনা করে ০১টি চোরাইকৃত মোটর সাইকেলসহ চোরাচালান চক্রের ০২ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় তাহাদের নিকট হতে চুরির কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহেল রানা @ রানা (২৭), পিতা মোঃ মন্তাজ সোনার, সাং- চাঁচকোর গারিশাপাড়া, ২। মোঃ রাকিবুল হাসান @ রকি প্রামানিক(২৪), পিতা মৃত শাহদাত হোসেন সরকার, সাং- চাঁচকোর খলিফাপাড়া, উভয় থানা- গুরুদাসপুর, জেলা-নাটোর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই চোরা কারবারিরা দীর্ঘদিন র‌্যাব আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় চুরি করে আসছিল।

গ্রেফতারকৃত চোরা কারবারিদের উদ্ধারকৃত আলামতসহ নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…